রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মহানন্দা সেতুর টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন

Published: April 30, 2026 at 06:41 PM
মহানন্দা সেতুর টোলমুক্ত করার  দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতু (বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু) টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। 

‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেনÑ চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নির্মিত এই সেতু জনগণের স্বার্থে টোলমুক্ত করা প্রয়োজন। কারণ, এই সেতু দিয়ে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, মিশুক কৃষকের গরুর গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচল করে। সাধারণ মানুষ আর কতদিন টোল দিয়ে চলাচল করবে। দ্রুত সময়ের মধ্যে সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করার দাবি জানান তিনি।

মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুকুল, অ্যাডভোকেট নূর এ আলম সিদ্দিক আসাদ, শফিক এনায়েতুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।