রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Published: April 30, 2026 at 06:41 PM
দৈনিক দেশ রূপান্তরের   প্রতিষ্ঠাবার্ষিকী পালন

‘দায়িত্বশীলদের দৈনিক’- এই স্লোগানে যাত্রা শুরু করা দৈনিক দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে উদ্যাপন হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। 

এর আগে দৈনিক দেশ রূপান্তরের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক আসলাম কবীর। 

এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, নামোশংকরবাটী ডিগ্রি কলেজের শিক্ষক নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, এভারগ্রিন এইট্টিনাইনের সভাপতি আবু সাঈদ, নাজমুল আহসান ননি, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, সাংবাদিক আসাদুল্লাহ, মেহেদি হাসান সিয়াম, চাঁপাইনবাবগঞ্জ জেলা চা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাসেল।

বক্তারা দৈনিক দেশ রূপান্তরের সাত বছরের পথচলার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দৈনিক দেশ রূপান্তর জাতির কল্যাণে ও দেশ গঠনে বস্তুনিষ্ঠ সংবাদ তথা তথ্যপ্রবাহের মাধ্যমে ভূমিকা রেখেছে। 

আগামীতেও দেশ রূপান্তর এই ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং শহরে র‌্যালি বের করা হয়।