রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 29, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

আমচাষিদের সমস্যা সমাধানে চার দফা দাবি পেশ : সমাধানের আশ্বাস কৃষি সচিবের

Published: April 29, 2026 at 06:17 PM
আমচাষিদের সমস্যা সমাধানে  চার দফা দাবি পেশ  : সমাধানের আশ্বাস কৃষি সচিবের

চাঁপাইনবাবগঞ্জসহ দেশের আমচাষিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর খামারবাড়ীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. দেলওয়ার হোসেন, আমচাষি ও গণমাধ্যমকর্মী আহসান হাবিব, নওগাঁর সাপাহারের সোহেল রানা, এনামুল হক স্বপনসহ প্রায় ১৫ জন আমচাষি অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় আমচাষিরা তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিলÑ

১. সারাদেশে আমের সঠিক ওজন নির্ধারণে অভিন্ন নীতিমালা প্রণয়ন;

২. সেচ ব্যয় কমাতে সোলার সেচ প্যানেল স্থাপন;

৩. চাঁপাইনবাবগঞ্জে আম গবেষণা কেন্দ্র পুনঃস্থাপন ও

৪. একটি স্বতন্ত্র আম বোর্ড বা অধিদপ্তর গঠন।

কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। তিনি জেলা প্রশাসককে তৎক্ষণাৎ ফোনে বিষয়গুলো দ্রুত সমাধানের তাগিদ দেন।

কৃষি সচিব বলেন, আমচাষিদের স্বার্থরক্ষায় সোলার সেচ প্যানেল সরবরাহ এবং চাঁপাইনবাবগঞ্জে আম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে ডিজিটাল ওজন পদ্ধতি চালুর ওপর গুরুত্বারোপ করেন, যাতে কৃষকরা ন্যায্য মূল্য পান।

আম গবেষণা কেন্দ্র পুনঃস্থাপন ও আম ব্যবস্থাপনা বোর্ড গঠনের বিষয়টি প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে সচিব জানান। আমের ওজন বিষয়ে প্রজ্ঞাপন জারির কথাও জানান তিনি।

সভায় আমচাষিরা জানান, দেশের আম উৎপাদন খাত বছরে হাজার হাজার কোটি টাকার সম্পদ সৃষ্টি করছে। অথচ এ খাতের উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য এখনো কোনো বিশেষায়িত বোর্ড বা অধিদপ্তর নেই, যা অত্যন্ত দুঃখজনক।

এ সময় কৃষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সচিব বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষায় সরকার সর্বদা আন্তরিক এবং তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।