রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 29, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালন

Published: April 29, 2026 at 06:14 PM
আন্তর্জাতিক  শব্দসচেতনতা  দিবস পালন

‘আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। 

জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। 

পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আসরাফুল আম্বিয়া সাগর, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম, জেলা ট্রাক ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাক আনারুল ইসরাম আনারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। 

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনে শব্দ দূষণ, এর কারণ, ক্ষতিকর দিক, প্রতিরোধে করণীয় তুলে ধরেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ।

কর্মসূচিতে সরকারি দপ্তরের প্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, পরিবহন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ, সংশ্লিষ্ট স্টেকহোল্ডারবৃন্দ অংশগ্রহণ করেন। 

সভায় শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা কার্যক্রম জোরদার করার জন্য গুরুত্বারোপ করা হয়।