রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 29, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে আত্মহত্যা প্রতিরোধে রেসপনসিবল মিডিয়া রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ

Published: April 29, 2026 at 06:13 PM
চাঁপাইনবাবগঞ্জে আত্মহত্যা প্রতিরোধে  রেসপনসিবল মিডিয়া   রিপোর্টিং বিষয়ে   প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে ‘রেসপনসিবল মিডিয়া রিপোর্টিং’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলাশহরের স্কাই ভিন ইন হোটেলের মিটিং রুমে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের আয়োজন করে টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেড।

প্রশিক্ষণে জেলার ২০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

প্রশিক্ষণে আত্মহত্যা প্রতিরোধে গণমাধ্যম এবং গণমাধ্যমকর্মীদের করণীয়, এ বিষয়ক রিপোর্টিংয়ের ক্ষেত্রে করণীয়-বর্জনীয় এবং জনসচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়।

প্রশিক্ষণ দেন টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর ডা. তানজির রশিদ সরন এবং দৈনিক খবরের কাগজের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. আসাদুল্লাহ।

প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় ছিলেনÑ টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্কের প্রোগ্রাম ম্যানেজার ও ট্রেনিং কোঅর্ডিনেটর ডা. কাজী শাম্মীন আজমেরী এবং সাইকোলজিস্ট ও ট্রেনিং অফিসার আবিদা সুলতানা।

সকালে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন ও ডব্লিউএইচও’র চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম অফিসার ডা. এ.এস.এম. আশরাফুজ্জামান শাহীন।

সিভিল সার্জন তার বক্তব্যে জানান, চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে মানসিক রোগের চিকিৎসকের স্বল্পতা রয়েছে। তবে সরকারি জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে একজন করে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন যারা মানসিক রোগের চিকিৎসা করেন। 

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদেরকে সনদপত্র প্রদান করা হয়।