অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই দেখা মেলে এই অভিনেত্রীর। নানা ধরনের ছবি ও পোস্ট দিয়ে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। সম্প্রতি নিজের তিনটি ছবি প্রকাশ করেন প্রভা। ছবিতে দেখা যায়, বিয়ের আসরে বধূ সেজে বসে আছেন তিনি। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি আর হাতে শাঁখা-পলা। সনাতন ধর্মীয় রীতিতে বিয়ের সাজে দেখা গেছে অভিনেত্রীকে। বাড়ির উঠানে সাজানো হয়েছে বিয়ের আসর। ওপরে টাঙানো হয়েছে রঙিন কাগজের সাজসজ্জা, রয়েছে কলাগাছও। বিয়ের আনুষ্ঠানিকতার প্রয়োজনীয় নানা উপকরণও দেখা গেছে সেখানে। তবে প্রশ্ন উঠেছে, হঠাৎ এমন সাজে কেন প্রভা? ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে অবশ্য এর কিছুটা উত্তর দিয়েছেন তিনি। প্রভা লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’ অভিনেত্রীর এই বক্তব্য থেকেই ধারণা করা যায়, কোনো চরিত্রের প্রয়োজনে বধূর সাজ নিয়েছেন তিনি। তবে ঠিক কোন কাজের শুটিংয়ে এমন সাজ, সেটি এখনো জানাননি প্রভা। এদিকে সম্প্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমায়ও অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।
শিরোনাম
ফেসবুকে কিছু শেয়ার করার আগে ভাবুন
৭ শতাংশ সুদে কৃষি ঋণ দেবে সকল তফসিলি ব্যাংক : বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক
চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু সহনশীল ও খরাসহিষ্ণু কৃষি বিষয়ক প্রশিক্ষণ
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭৭ জন ডেঙ্গু আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন
নরওয়ের সাথে জয় পেলো পর্তুগাল
শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো প্রোটিয়ারা
এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস
Printed on: September 28, 2026
September 28, 2026
বিনোদন
হঠাৎ বিয়ের সাজে ক্যামেরাবন্দি হলেন প্রভা
সর্বশেষ খবর
ফেসবুকে কিছু শেয়ার করার আগে ভাবুন
Sep 28, 2026
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
Sep 28, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭৭ জন ডেঙ্গু আক্রান্ত
Sep 28, 2026