রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত

Published: April 28, 2026 at 06:42 PM
গ্রাম আদালত   উৎসব অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলার পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে এ আয়োজন করা হয়। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে আলীনগর উচ্চ বিদ্যালয় চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কমিউনিটি রেডিও ‘রেডিও মহানন্দা ’ এ উৎসবের আয়োজন করে।

রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলিয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্বল কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতাহার আলী, গ্রাম আদালতের জেলা ম্যানেজার শফিকুর রহমান, আদিবাসী প্রতিনিধি কর্ণেলিউস মুরমু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন।

দিনব্যাপী এই উৎসবে ছিল নানা আয়োজন। সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে শিক্ষার্থী ও অতিথিরা সচেতনতামূলক বইয়ের স্টল পরিদর্শন করেন এবং আলোচনা সভায় অংশ নেন। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে গম্ভীরা পরিবেশন করা হয় এবং গ্রাম আদালত বিষয়ক গান পরিবেশিত হয়। এছাড়াও গ্রাম আদালত বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা গ্রামীণ বিচারব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তারা গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে ও স্বল্প খরচে সহজেই বিচার পাওয়া সম্ভব, যা এখনো অনেক গ্রামীণ মানুষ জানেন না। 

প্রধান অতিথি উজ্জ্বল কুমার ঘোষ বলেন, রেডিও মহানন্দা বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মকা- পরিচালনা করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তারা গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “গ্রাম আদালতের সুবিধাগুলো গ্রামের অনেক মানুষ এখনো জানেন না। তোমরা নিজেদের পরিবার ও আশপাশের মানুষদের এ বিষয়ে সচেতন করবে।”

অনুষ্ঠানের শেষপর্যায়ে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

এতে বিভিন্ন এলাকা থেকে আগত নারী, কিশোরী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

আয়োজকরা জানান, নারীদের জেন্ডার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে অবহিত করাই ছিল এ উৎসবের মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে নারীরা তাদের অধিকার, বিচারপ্রাপ্তির পথ এবং গ্রাম আদালতের বিভিন্ন সেবা সম্পর্কে সহজেই জানতে পারছেন।