রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

স্কুল ফিডিংয়ে গাফিলতি : সরবরাহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

Published: April 28, 2026 at 06:41 PM
স্কুল ফিডিংয়ে গাফিলতি  : সরবরাহ প্রতিষ্ঠানের  বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে শিশু শিক্ষার্থীরা অসুস্থ হবার ঘটনায় নিম্নমানের পাউরুটি সরবরাহের অভিযোগে প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিশুদ্ধ খাদ্য আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। 

পাউরুটি প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স বিস্কুট বিপণি কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে ২০১৩ এ একটি মামলা দায়ের করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় গাক (গ্রাম উন্নয়ন কর্ম) নামক একটি এনজিও পাউরুটি, কলা ও সেদ্ধ ডিম এবং প্রাণ কোম্পানির মাধ্যমে দুধ ও বিস্কুট সরবরাহ করে। এই প্রেক্ষিতে জেলার নাচোল উপজেলা বাদ দিয়ে বাকি চার উপজেলার ৬১৮টি প্রাথমিক বিদ্যালয়ে তারা শিশু শিক্ষার্থীদের জন্য টিফিন সরবরাহ করে আসছে।

তিনি বলেন- গত ২২ এপ্রিল জেলাশহরের শংকরবাটী ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের পাউরুটি খেয়ে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সরবরাহ করা পাউরুটিগুলো বাসি, ফাঙ্গাসযুক্ত এবং নিম্নমানের প্রমাণিত হওয়ায় সংস্থাটির স্টোররুমে ভ্রাম্যমাণ আদালত করে ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরো জানান, জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে সিভিল সার্জনকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা নিরাপদ খাদ্য অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও শংকরবাটী ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তদন্ত কমিটি এরই মধ্যে সরবরাহ করা খাদ্যসামগ্রীর নমুনা সংগ্রহ করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইয়ের ল্যাবে পাঠানো হয়েছে। ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

সাইফুল ইসলাম বলেন- আপাতত পাউরুটি, কলা ও সেদ্ধ ডিম বন্ধ রাখা হয়েছে। তবে দুধ ও বিস্কুট দেয়া হচ্ছে। 

উল্লেখ্য, এ ঘটনার পর জেলার শিবগঞ্জ এবং গোমস্তাপুর উপজেলায় আরো দুটি ঘটনা ঘটে। এদিকে শিবগঞ্জ উপজেলায় পাঁচ শিশু শিক্ষার্থী অসুস্থ হবার ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেছেন।