রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী শপথ নিলেন শিক্ষার্থীরা

Published: April 28, 2026 at 06:39 PM
কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী শপথ  নিলেন শিক্ষার্থীরা

“জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত”Ñ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। 

কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই।” তিনি আরো বলেন, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় মাদকাসক্তি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকাসক্তির প্রাথমিক ধাপ হিসেবে ধূমপানের বিষয়টি উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমানে ১৫ থেকে ২৫ বছর বয়সী ছেলেমেয়েদের মধ্যে মাদকের প্রতি ঝুঁকে পড়ার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে সরকার তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে অভিভাবক সমাবেশ আয়োজনের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

চৌধুরী ইমরুল হাসান আরো বলেন, “কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়, সামাজিক আন্দোলন ও সচেতনতা সৃষ্টির মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।” তিনি উল্লেখ করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদক নির্মূলে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শ্রী শ্যাম চন্দ্র দাস, সোনা মসজিদ প্রেস ক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু।

আলোচনা সভায় প্রায় ১৬০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠান শেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে মাদকবিরোধী শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, স্কেল, জ্যামিতি বক্স ও স্কুল ব্যাগ তুলে দেয়া হয়।

সবশেষে উপস্থিত সবাইকে নিয়ে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।