বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
April 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

রোগী ও শিক্ষার্থীদের মধ্যে অনুদানের দুই কোটি টাকা বিতরণ

Published: April 28, 2026 at 06:33 PM
রোগী ও শিক্ষার্থীদের মধ্যে  অনুদানের দুই কোটি  টাকা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রায় দুই কোটি টাকার অনুদান বিতরণ করা হয়েছে। এর মধ্যে সমাজসেবা অধিদপ্তর তিন কিস্তির ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান করেছে। ৩৭৫ জন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। 

এছাড়াও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে চিকিৎসা ও অসচ্ছল শিক্ষার্থী ৮০ জনকে ৩ লাখ ১৭ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। 

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ। এসময় সমাজসেবা কর্মকর্তা ফিরোজ কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক বলেনÑ আমরা সব উপজেলা থেকে যাচাই-বাছাই করে যারা একেবারেই পাবার যোগ্য, তাদের তালিকা করেছি। যদিও এই টাকাটা খুব একটা বেশি নয়, তবুও আমরা আশা করি এটা আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। আমি আপনাদের মঙ্গল কামনা করি।