রবিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যার ঘটনায় পৃথক মামলা চাঁপাইনবাবগঞ্জে কাব স্কাউটারদের দক্ষতা উন্নয়ন কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সন্তানদের বিয়ের জন্য দেয়া হলো ১১ লাখ টাকা রহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্র উদ্বোধন নাচোলে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, ব্যাটারি উদ্ধারসহ চোর আটক চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জের তিন নদীর পানি বৃদ্ধি অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৮ জন ডেঙ্গু আক্রান্ত গোমস্তাপুরে ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে দেয়া হলো ফুটবল গোমস্তাপুরে ডিএনসির অভিযান : ১২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার এক
Printed on: September 06, 2026
September 05, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে কাব স্কাউটারদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

Published: September 05, 2026 at 02:33 PM
চাঁপাইনবাবগঞ্জে কাব স্কাউটারদের  দক্ষতা উন্নয়ন  কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে কাব স্কাউটারদের দক্ষতা উন্নয়ন ও কার্যক্রম গতিশীল করতে দিনব্যাপী ‘স্কাউটার্স গ্যাদারিং ফর স্কিল ডেভেলপমেন্ট’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা স্কাউটসের স্কাউটার গোলাম রশীদ কনফারেন্স হলে এ আয়োজন করা হয়।

সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, নুরুল ইসলাম, সম্পাদক মারুফুল হক, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদ, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমান, সদর উপজেলা স্কাউট সম্পাদক মাইনুল ইসলাম, নাচোল উপজেলা স্কাউটসের কমিশনার মোহা. সাজেমান আলীসহ অন্যরা।

দিনব্যাপী কর্মশালায় প্যাক মিটিং বাস্তবায়ন, ব্যাজ প্রদান ও দীক্ষা অনুষ্ঠান পরিচালনা নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর হয়। এছাড়া বিভিন্ন রেজিস্টার হালনাগাদ, ‘মাই প্রগ্রেস বুক’, বার্ষিক পরিসংখ্যান ফরম, পরিদর্শন ফরম ও শাপলা কাব অ্যাওয়ার্ড ফরম পূরণ ও সংরক্ষণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদ জানান, স্কাউটারদের নিজস্ব অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।