বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 22, 2026
September 05, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সন্তানদের বিয়ের জন্য দেয়া হলো ১১ লাখ টাকা

Published: September 05, 2026 at 02:30 PM
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের  সন্তানদের বিয়ের   জন্য দেয়া হলো   ১১ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের সন্তানদের বিয়ের জন্য ১০ লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা শহরের স্বরূপনগরে শ্রমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই নগদ অর্থ প্রদান করা হয়।

আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি দানিউল হক, ট্রাক মালিক গ্রুপের সভাপতি বজলার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ঢাকা কোচ সমিতির সভাপতি মো. মোখলেসুর রহমান, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, সংগঠনটির সহসভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শামিউল আলম রাজুসহ অন্যরা।

অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনটির ৩২ জন সদস্যের মেয়েদের বিয়ের জন্য প্রত্যেকে ৩০ হাজার এবং ৬ জন ছেলের বিয়ের জন্য ২০ হাজার টাকা করে মোট ১০ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।

সংগঠনটির নিজস্ব তহবিল থেকে এ আর্থিক সহায়তা দিয়ে আসছে বলে জানান তারা।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, যে কোনো মৃত সদস্যের পরিবারকে ঘোষিত আর্থিক সহায়তা সরাসরি তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে। পাশাপাশি অসুস্থ শ্রমিকদের ওষুধের জন্য প্রতি মাসে ৩০০ টাকা করে বিকাশের মাধ্যমে দেয়া হচ্ছে। ভবিষ্যতে এই সহায়তা বাড়ানো হবে বলেও জানান তিনি।