বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী এবার লন্ডন উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
Printed on: August 19, 2026
April 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের চেয়ারম্যান হলেন হারুনুর রশীদ

Published: April 27, 2026 at 06:37 PM
রেড ক্রিসেন্টের   জেলা ইউনিটের   চেয়ারম্যান হলেন  হারুনুর রশীদ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ স্বাক্ষরিত ১৯ এপ্রিলের এক অফিস সার্কুলারে এই তথ্য জানানো হয়েছে। 

সার্কুলারে আরো জনানো হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (পিও ২৬ অব ১৯৭৩) এর আর্টিকেল ৭.৩  অনুয়ায়ী ঢাকা, চট্টগ্রাম খুলনা ও রাজশাহী সিটির ক্ষেত্রে মেয়র/প্রশাসক এবং জেলার ক্ষেত্রে জেলা পরিষদের চেয়ারম্যান/প্রশাসকগণ সংশ্লিষ্ট রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ইউনিটের নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। 

সোমবার সকাল ১০টায় জেলা পরিষদে প্রশাসকের কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।