রবিবার ৩০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডুবে মারা যাওয়া ৫ শিশুর পরিবারের পাশে জেলা প্রশাসন শিবগঞ্জ ও ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযান : এস্কাফ সিরাপ-ইয়াবাসহ সিএনজি ও বাইসাইকেল জব্দ, একজন আটক চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে নবনির্মিত সড়কে বৃক্ষরোপণ দেবীনগর গোসলে নেমে এক সাথে প্রাণ গেল ৫ কন্যা শিশুর : এলাকায় শোকের ছায়া এসএসসি ও সমমানের মেধাবীদের সংবর্ধনা ছাত্র শিবিরের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : শুক্রবারের খেলায় ৫-১ গোলে জয় সদর উপজেলার নাচোলে পৃথক স্থানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নেপালের বন্যা ও ভূমিধস আমাদের যে সতর্কবার্তা দিয়ে গেল বার্ড ফ্লু আশঙ্কায় সাব-অ্যান্টার্কটিক গবেষণাকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নেবে অস্ট্রেলিয়া নেপালের দুর্যোগ মোকাবিলায় ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা চাইল রেড ক্রস
Printed on: August 30, 2026
August 29, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিবগঞ্জ ও ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযান : এস্কাফ সিরাপ-ইয়াবাসহ সিএনজি ও বাইসাইকেল জব্দ, একজন আটক

Published: August 29, 2026 at 03:34 PM
শিবগঞ্জ ও ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযান : এস্কাফ সিরাপ-ইয়াবাসহ সিএনজি ও বাইসাইকেল   জব্দ, একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে আরো ৩টি অভিযান চালিয়েছে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন। অভিযানে ৫০২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি সিএনজি অটোরিকশা ও একটি বাইসাইকেল।

 শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এই তথ্য জানিয়েছেন। 

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতভর দুটি অভিযান চালানো হয়। প্রথম অভিযানে মহানন্দা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার (এডি) সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপি হতে একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে অভিযান চালায়। অভিযানে টহলদল মো. মামুনুর রশীদ (১৯) নামের একজনকে আটক করে। আটক তরুণ পিরোজপুর গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ভারতীয় নেশাজাতীয় ৩১০ বোতল এস্কাফ সিরাপ, ১টি সিএনজি অটোরিকশা এবং ১টি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানচলাকলীন রাতের অন্ধকারে আরো ৪ জন পালিয়ে যায়। 

দ্বিতীয় অভিযানটি ভোলাহাট উপজেলার চাঁনশিকারী বিওপি হতে একটি বিশেষ টহল দল ভোলাহাট ইউনিয়নের হোসেনভিটা গ্রামে একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। অভিযানে টহল দল মালিকবিহীন ১৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। এছাড়াও তৃতীয় অভিযানে তেলকুপি বিওপির নায়েক মো. আ. বারীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আমবাগানে অভিযান চালায়। এই অভিযানে টহল দল মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি বাইসাইকেল জব্দ করে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।