শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
অটোরিকশার জন্যই রুমন আলীকে খুন করা হয় : সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইসলামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫-১ গোলে জয় শিবগঞ্জের গোমস্তাপুরের রামদাসপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ডিবির অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপ ও কার জব্দ : গ্রেপ্তার একজন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত দলনিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করে যাবো : প্রথম দরবার অনুষ্ঠানে রাষ্ট্রপতি বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন : রাষ্ট্রদূত নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২
Printed on: August 28, 2026
August 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ইসলামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Published: August 27, 2026 at 02:17 PM
ইসলামপুরে অটোরিকশার  ধাক্কায় মোটরসাইকেল   চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার ধাক্কায় সারিউল ইসলাম শিমুল (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে মহানন্দা সেতুর (দ্বিতীয়) ওপর এই দুর্ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিমুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামের সাবেক মেম্বার আনারুল ইসলামের ছেলে।

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, সকালে শিমুল মোটরসাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসার পথে দ্বিতীয় মহানন্দা সেতুর ওপর অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক শিমুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালে হস্তান্তর করা হয়। পরে দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিমুল মারা যায়।