রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

Published: April 26, 2026 at 06:05 PM
জেলা পরিষদ  উন্নয়ন সমন্বয়  কমিটির মাসিক  সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ। 

সভায় স্থানীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, চ্যালেঞ্জ ও আগামীর কর্মপরিকল্পনাসহ জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। 

সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারসহ সমন্বয় কমিটির অন্য সদস্যবৃন্দ।