রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার

Published: April 25, 2026 at 07:10 PM
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ| শনিবার বিকেলে জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু ড্রেনপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়| 

গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত টানু বিশ্বাসের ছেলে মো. রাকিব আলী (৪৮) ও চকঝগড়ু ড্রেনপাড়ার মো. রাকিব আলীর স্ত্রী মোসা. জমিলা বেগম (৪০)|

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য জানিয়েছেন| 

তিনি আরো জানান, এসআই এস.এম. রাসেল কবিরসহ সদর থানা পুলিশের একটি দল শনিবার বিকেলে সদর থানা এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে দায়িত্ব পালন করছিলেন| একপর্যায়ে দলটি চকঝগড়ু বাজারে অবস্থানকালে গোপন সংবাদে জানতে পারে বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু ড্রেনপাড়া গ্রামে মোসা. জমিলা বেগম তার বাড়িতে গাঁজা বিক্রির জন্য মজুত রেখেছেন| এমন সংবাদ পেয়ে জমিলা বেগমের বাড়ির সামনে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জমিলা বেগম ও মো. রাকিব আলীকে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়| 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা|