শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 23, 2026
April 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ২১ শিশু ভর্তি

Published: April 25, 2026 at 06:49 PM
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ২১ শিশু ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ২১ শিশু ভর্তি


চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২১ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাদের মধ্যে ১৯ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এবং ২ জনকে গোমস্তাপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে সন্দেহভাজন হাম রোগী হিসেবে ভর্তি করা হয়| 

গতকাল শনিবার সিভিল সার্জন অফিসের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

প্রতিবেদনে আরো জানানো হয়, পূর্বে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ৯০ জন, নতুন ভর্তি ২১ জন| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ২১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে| বর্তমানে গোমস্তাপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৮৭ জনসহ জেলায় ৮৯ জন রোগী ভর্তি আছে| 

প্রতিবেদনে আরো জানানো হয়, ১৭৪ জনের স্যাম্পলের মধ্যে ৪৩ জনের দেহে হামের উপস্থিতি পাওয়া গেছে|

চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে গত ২৪ ঘণ্টা পর্যন্ত হাম সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ হাজার ১৭ জন| তাদের মধ্যে হাম সন্দেহভাজন ৬ জনের মৃত্যু হয়েছে|