রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো দশদিনের বিসিক উদ্যোক্তা মেলা

Published: April 24, 2026 at 07:20 PM
চাঁপাইনবাবগঞ্জে  শেষ হলো দশদিনের বিসিক উদ্যোক্তা মেলা

চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী আয়োজিত বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬  শেষ হয়েছে। শুক্রবার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে এ মেলা সম্পন্ন হয়। 

বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেলা মঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হানসহ অন্যরা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক এর সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিক কর্মকর্তা মো. আব্দুর রহিম। 

অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্ভাবনী উদ্যোক্তা মো. ঈদুল হাসান জনিকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। এছাড়া মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্য থেকে সেরা নির্বাচিতদের পুরস্কৃত করা হয়। মেলায় প্রথম স্থান অধিকার করে লিও মার্ট বিডি। দ্বিতীয় স্থান যৌথভাবে নূর নকশী ও ররিশাল হ্যান্ডিক্রাফট এবং তৃতীয় স্থানে যৌথভাবে অনন্ত মৃৎশিল্প ও শ্রী শুভ স্টোর (হস্তশিল্প) নির্বাচিত হয়। উদ্যোক্তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। এবারের মেলায় বিক্রয় হয়েছে ৪১ লাখ ৬৪ হাজার টাকার বিভিন্ন পণ্য এবং অর্ডার হয়েছে ১০ লাখ ৫৫ হাজার টাকার পণ্য।