রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

সপ্তাহের বাজারদর : দেশী মুরগির কেজি ৬০০ টাকা

Published: April 24, 2026 at 07:18 PM
সপ্তাহের বাজারদর  : দেশী মুরগির কেজি ৬০০ টাকা

চাঁপাইনবাবগঞ্জে দেশী মুরগির দাম উঠেছে প্রতি কেজি ৬০০ টাকায়। সোনালি মুরগির দামও আকাশচুম্বি। ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যচ্ছে এই জাতের মুরগির মাংস। ডিমের দামও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। তবে মোটা চালের দাম কিছুটা কমেছে। 

শুক্রবার জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে এমনটাই জানা গেছে। 

মুরগি বিক্রেতা জহরুল ইসলাম জানান, একেবারেই ছোট আকারের দেশী মুরগি প্রতি কেজি ৫৮০ টাকা, ৬০০-৭০০ ওজনের মুরগি ৬০০ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা, ব্রয়লার ১৭০ টাকা, সাদা লিয়ার ৩১০ টাকা, লাল লিয়ার ৩৪০ টাকা, প্যারেন্স ২৯০-৩০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। গরুর মাংসের দামও ঊর্ধ্বমুখী।

মুদি দোকানদার বাবু জানান, লাল স্বর্ণা ৪০-৫০ টাকা, সাদা স্বর্ণা ৩৫ থেকে ৪০ টাকা, আটাশ ৬০-৬৫ টাকা, তেষট্টি ৭৩ টাকা, খোলা আটা ৩৮-৪২ টাকা, খোলা সয়াবিন ২০৮ টাকা, চিনি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা হালি। 

মাছ বিক্রেতারা জানান, ইলিশ ২ হাজার ৮০০ টাকা, আইড় ৬০০-১২০০ টাকা, বোয়াল ৯০০ টাকা, রুই ২৮০-৩৬০ টাকা, বাচা ১২০০ টাকা, ট্যাংরা ৬০০ টাকা, সিলভার কার্প ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

সবজি বিক্রেতা তাউফুর রহমান জানান, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, পটোল ৭০ টাকা, পেঁপে ৫০ টাকা, কলা ৪০ টাকা, করলা ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা ও ঝিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।