রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

Published: April 24, 2026 at 07:17 PM
শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে চাঁপাইনবাবগঞ্জ   থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

‎চাঁপাইনবাবগঞ্জে একটি পরিবহন শ্রমিক সংগঠনের বিরুদ্ধে অপর দুটি পরিবহন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সড়কে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। এর প্রতিবাদে শুক্রবার ভোর থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকাসহ দূরপাল্লার রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। 

প্রচ- রোদে অতিরিক্ত অর্থ খরচ করে বিভিন্ন যানবাহনে বালিয়াঘাটা গিয়ে তাদের ঢাকা বাস ধরতে হচ্ছে। বিকল্প উপায়ে জেলার শেষ সীমানা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটা এলাকা থেকে ঢাকাগামী বাস চলাচল করছে বলে জানা গেছে।

এদিকে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা কোচ, বাস, মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন’ ও ‘জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন’। শুক্রবার বেলা ১১টায় জেলা শহরের স্বরূপনগরে শ্রমিক ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেনÑ জেলা ট্রাক, ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনুরুল ইসলাম আনার; চাঁপাইনবাবগঞ্জ জেলা কোচ, বাস, মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিমসহ অন্যরা।

সংবাদ সম্মেলন থেকে শ্রমিক নেতৃবৃন্দ বলেনÑ জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং- রাজ. ৩০৬৩) নামের একটি সংগঠনের নেতারা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা আদায় করছেন; যা অবৈধ। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। এটা বন্ধ না হলে বাসের পাশাপাশি ট্রাকসহ সব ধরনের পরিবহন বন্ধ করে দেয়া হবে।

এ ব্যাপারে জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং- রাজ. ৩০৬৩) এর সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমাত বলেনÑ আমরা কোনো চাঁদাবাজি করছি না। সংগঠন পরিচালনা করতে গিয়ে যেটুকু করা প্রয়োজন, নিয়ম মেনে শুধু সেটুকুই করছি।