রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মহানন্দা সেতুর টোল ফ্রি করার দাবিতে স্মারকলিপি

Published: April 23, 2026 at 06:18 PM
মহানন্দা সেতুর টোল ফ্রি করার দাবিতে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল ফ্রি করার দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’। জেলা প্রশাসক ও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বরাবর স্মারকলিপিটি দেয়া হয়। 

বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধির কাছে এবং পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিটি দেয়া হয়। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মহানন্দা সেতুটি স্থানীয় জনগণের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু। কিন্তু টোল আদায়ের কারণে সাধারণ মানুষসহ কৃষক, নিম্নআয়ের শ্রমজীবী ও শিক্ষার্থী, অটোরিকশা ও সিএনজি চালক চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সেতুটি স্থানীয় জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা উচিত এবং দ্রুত টোল ব্যবস্থা বাতিল করা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেনÑচাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মো. তরিকুল আলম  মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পদাক মুস্তাফিজুর রহমান মুকুলসহ নাগরিক অধিকার আদায় কমিটির নেতৃবৃন্দ।