রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

সদর উপজেলা ভূমি অফিস : ভোগান্তি ও হয়রানি রোধে নতুন সেবা কার্যক্রম চালু

Published: April 23, 2026 at 05:50 PM
সদর উপজেলা ভূমি অফিস  : ভোগান্তি ও হয়রানি রোধে নতুন সেবা কার্যক্রম চালু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি রোধে নতুন সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এখন থেকে ভূমি সংক্রান্ত যে কোনো অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রমাণক ও ছবি স্ক্যান করে সরাসরি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো যাবে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সদর ভূমি অফিস প্রাঙ্গণে অভিযোগ নম্বরসহ সাইনবোর্ডের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ উদ্যোগের ফলে সাধারণ মানুষ আর কোনো ধরনের হয়রানির শিকার হবে না। কাজের বিনিময়ে কোনো ভূমি কর্মকর্তা টাকা নিতে পারবে না বলেও তিনি কঠোরভাবে সতর্ক করেন। পাশাপাশি, প্রয়োজনে অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানান তিনি। 

তিনি আরো বলেন, সদর উপজেলা ভূমি অফিসে এরই মধ্যে অভিযোগ করার নির্দিষ্ট নম্বরসহ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে, যাতে সহজেই মানুষ তাদের অভিযোগ জানাতে পারেন। 

এসময় অন্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এই উদ্যোগ শুধু চাঁপাইনবাবগঞ্জেই নয়, একযোগে আরো ৮টি জেলার সদর উপজেলা ভূমি অফিসে চালু করা হয়েছে। 

এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের মতে, এতে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং হয়রানি কমবে।