রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের প্রতিনিধি সভা

Published: April 23, 2026 at 05:49 PM
চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের   প্রতিনিধি   সভা

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদর উপজেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের একটি রেস্তোরাঁয় এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম সাহিদুল আলম পলাশের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য দেন- কৃষক দল নেতা কালু মেম্বার, পৌর কৃষক দল নেতা আহসান হাবীব, আতাউর রহমান, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, সদস্য নাসির মেম্বার।

সভায় কৃষক দলকে শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায়ে কৃষক দলের কার্যক্রম বেগবান করার আহ্বান জানানো হয়।