রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিবগঞ্জে পরিবেশ ও জলবায়ু বিষয়ে প্রশিক্ষণ

Published: April 22, 2026 at 07:12 PM
শিবগঞ্জে পরিবেশ ও জলবায়ু বিষয়ে প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুরে পরিবেশ ও জলবায়ু বিপদাপন্নতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্স ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় বুধবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৩ অফিসে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে স্মার্ট প্রকল্পের ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। 

এতে প্রশিক্ষণ দেন- পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাঈদ, কৃষি সম্পসারণ অধিপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ জহুরুল ইসলাম।

প্রশিক্ষণে কৃষি উপকরণের সাশ্রয়ী ব্যবহার ও কর্মপরিবেশ উন্নতকরণ, পরিবেশের দৃশ্যমান উন্নয়ন (মাটি, পানি ও বায়ু দূষণ কমবে) সাধিত হবে, স্বাস্থ্য ঝুঁকি কমবে, বর্জ্যরে পরিমাণ কমে আসবে, ক্ষেত্রবিশেষ বর্জ্যকে পুনঃচক্রায়নের মাধ্যমে সম্পদে রূপান্তর করা সম্ভব হবে। এতে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে, সামাজিকভাবে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এর ফলে সার্বিকভাবে উৎপাদন খরচ কমে আসবে ফলে উদ্যোক্তাগণ পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব সৃষ্টি ব্যতিরেকে আর্থিক ও মানসিকভাবে অধিকতর লাভবান হবেন ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করা হয়।

প্রশিক্ষণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ প্রয়াসের স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাহাংগীর আলম, পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, টেকনিক্যাল অফিসার রিফাত আমিন, সহকারী টেকনিক্যাল অফিসার স্বপন কুমার সরকার।

স্মার্ট প্রকল্প নিয়ে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলা এবং রাজশাহীর গোদাগাড়ী ও পবা উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে।