রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

২৪ ঘণ্টা পর আবার শুরু দূরপাল্লার বাস চলাচল

Published: April 22, 2026 at 06:36 PM
২৪ ঘণ্টা পর আবার শুরু দূরপাল্লার বাস চলাচল

রাজশাহী ও নাটোরের মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বন্ধ থাকা বাস আবার চালু হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার দুপুর পৌনে ২টা থেকে বাস চলাচল শুরু হয়।

এর আগে, গত মঙ্গলবার দুপুর ২টার দিক থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাটোর হয়ে রংপুর রুটে অতিরিক্ত বাস সংযোজনকে কেন্দ্র করে নাটোর ও রাজশাহী বাস মালিকদের বিরোধে বন্ধ হয়ে যায় নাটোর-রাজশাহী রুটের বাস চলাচল। পরে চাঁপাইনবাবগঞ্জ থেকেও বন্ধ হয়ে যায় দূর পাল্লার বাস চলাচল। এর একদিন পর বুধবার দুপুরে সংশ্লিষ্ট জেলাগুলোর মালিকদের মধ্যে এক বৈঠকে সমঝোতা হওয়ায় বাস চলাচল শুরু হয়।

চাঁপাইনবাবগঞ্জ ঢাকা বাস টার্মিনালের টিকেট কাউন্টার মাস্টারদের সংগঠন “ঢাকা কোচ মাস্টার সমিতি”র সাধারণ সম্পাদক ও দেশ ট্রাভেলসের চাঁপাইনবাবগঞ্জের ম্যানেজার শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।