ভারতের বেঙ্গালুরু রাজ্যে একটি খনিতে পাথর ধসে অন্তত সাত শ্রমিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন| বৃহস্পতিবার রাজ্যের মাদাপাট্টানা গ্রামে অবস্থিত কাবেরী কোম্পানির মালিকানাধীন খনিতে এ দুর্ঘটনা ঘটে| স্থানীয় পুলিশ জানায়, খনির ওপরের অংশে খননকাজ চলাকালে একটি বড় পাথরখণ্ড আলগা হয়ে নিচে থাকা শ্রমিকদের ওপর ভেঙে পড়ে| এতে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিক নিহত হন| ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আরও কয়েকজনকে পরে উদ্ধার করা হয়| খবর এনডিটিভির| এক শ্রমিক জানান, দুর্ঘটনার সময় খনিতে প্রায় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন| প্রায় ৪০ ফুট উঁচু থেকে বিশাল শিলাখণ্ডটি নিচে পড়ে শ্রমিকদের চাপা দেয়| খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে| একইসঙ্গে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে| নিহত ও আহত শ্রমিকদের বেশির ভাগই ভারতের মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বাসিন্দা| নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে| ঘটনার পর কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, ‘মাগাদি রোডসংলগ্ন একটি পাথর খনিতে দুর্ভাগ্যজনক এই দুর্ঘটনা ঘটেছে| সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত প্রতিবেদন প্রস্তুত করছেন| প্রাথমিকভাবে দুটি মরদেহ উদ্ধার এবং কয়েকজন আটকে থাকার তথ্য পাওয়া গেছে| তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি|’ তিনি আরও বলেন, ‘প্রাথমিক প্রতিবেদনে বিস্ফোরণের কোনো বিষয় উঠে আসেনি| মাটির ক্ষয়ের কারণেই এই ধস হয়েছে বলে ধারণা করা হচ্ছে| খনিটি বিধি মেনে পরিচালিত হচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে| ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে রাজ্যজুড়ে পাথর খনি পরিচালনার জন্য নতুন নির্দেশিকা জারি করা হবে|’
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
Printed on: September 20, 2026
July 02, 2026
আন্তর্জাতিক
ভারতের খনিতে পাথর ধসে ৭ জন নিহত
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026