বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
June 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন এডিএমের : রোগীদের দিলেন নতুন জীবনের প্রেরণা

Published: June 09, 2026 at 02:48 PM
মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন এডিএমের : রোগীদের দিলেন নতুন জীবনের প্রেরণা

চাঁপাইনবাবগঞ্জে নিউ প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আনিসুর রহমান। মঙ্গলবার জেলাশহরের সার্কিট হাউস মোড়ে এ কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। 

এ সময় তার সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জেলা কার্যালয়ের উপরিচালক চৌধুরী ইমরুল হাসানসহ কর্মকর্তাগণ এবং নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কেন্দ্রটির সার্বিক পরিবেশ, চিকিৎসা কার্যক্রম, পুনর্বাসন ব্যবস্থা এবং রোগীদের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। তিনি কেন্দ্রের বিভিন্ন দিক পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থা, চিকিৎসা গ্রহণের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

পরে নিরাময় কেন্দ্রে আয়োজিত এক মোটিভেশনাল সেশনে তিনি রোগীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যা হলেও যথাযথ চিকিৎসা, দৃঢ় মনোবল এবং পরিবারের সহযোগিতার মাধ্যমে এ সমস্যা থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। তিনি রোগীদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করার আহ্বান জানান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরো বলেন, মাদকমুক্ত জীবন শুধু একজন ব্যক্তির নয়, তার পরিবার ও সমাজের জন্যও কল্যাণকর। সমাজের মূলধারায় ফিরে এসে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি রোগীদের প্রতি আহ্বান জানান। 

তার আন্তরিক বক্তব্যে উপস্থিত রোগীরা উৎসাহিত হন এবং নতুনভাবে জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও রোগীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তারা মাদকমুক্ত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন এবং চিকিৎসা শেষে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য রোগীদের উদ্বুদ্ধ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও সমাজে পুনঃএকীভূত করার লক্ষে এ ধরনের সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।