মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
August 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর

Published: August 25, 2026 at 02:12 PM
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট :  ৫ম দিনের খেলায়  ৬-০ গোলে জয়  পেল গোমস্তাপুর

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। মঙ্গলবার বিকেলে শহরের নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫ম দিনের খেলায় মুখোমুখি হয় গোমস্তাপুর উপজেলা ও নাচোল উপজেলা দল। খেলার নির্ধারিত সময়ে ৬-০ গোলে বিশাল জয় পায় গোমস্তাপুর উপজেলা দল। খেলায় ম্যাচ সেরার পুরস্কারটি তুলে নেন জয় পাওয়া দলের খেলোয়াড় বাদশা মিয়া। 

বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) এই খেলা শুরু হয়। এ সময় টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মশিউর রহমান মিটু, সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, সদস্য মেহেদি হাসানসহ অন্যরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং ম্যাচ সেরার পুরস্কারটি তুলে দেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। পৃষ্ঠপোষকতা করছে শিল্পপ্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’। 

আয়োজকরা জানান, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করা এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।