বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
June 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

প্রয়াসের স্মার্ট প্রকল্পের উদ্যোক্তাদের এক্সপোজার ভিজিট

Published: June 09, 2026 at 02:47 PM
প্রয়াসের স্মার্ট প্রকল্পের উদ্যোক্তাদের এক্সপোজার ভিজিট

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্মার্ট প্রকল্পের উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী এক্সপোজার ভিজিট কার্যক্রম পরিচালিত হয়েছে। 

ভিজিটের অংশ হিসেবে উদ্যোক্তারা মঙ্গলবার গোবরাতলা ইউনিয়নের উদ্যোক্তা আব্দুল মালেকের ভার্মি কম্পোস্ট উৎপাদন চেম্বার, রহনপুর ইউনিয়নের নিমতলা এলাকার আমচাষি আহসান হাবীবের সৌরশক্তিচালিত ডিপ ইরিগেশন ব্যবস্থা এবং পীড়াশন গ্রামের আমচাষি মঈনউদ্দিনের আমবাগানে ব্যবহৃত ফ্রুট ব্যাগিং প্রযুক্তি পরিদর্শন করেন।

পরিদর্শন কার্যক্রমে স্মার্ট প্রকল্পের ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেনÑ স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জাহাঙ্গীর আলম, টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হীরা এবং প্রয়াসের সিনিয়র অফিসার নয়ন আলী।

আয়োজকরা জানান, উদ্যোক্তাদের মধ্যে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষিপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সফল উদ্যোগের অভিজ্ঞতা বিনিময় এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষে এ ভিজিটের আয়োজন করা হয়।

উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় চলমান সাস্টেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় এই এক্সপোজার ভিজিটের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।