বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
June 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জেলা উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি ঘোষণা

Published: June 09, 2026 at 02:44 PM
জেলা উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও ৫ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন করে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত পত্রে জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর কমিটির তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

তালিকা থেকে জানা গেছে, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে রাখা হয়েছে জেলা প্রশাসককে এবং সদস্য সচিব হিসেবে নির্বাচন করা হয়েছে জেলা ক্রিকেট দলের সাবেক কৃতী খেলোয়াড় ও সিনিয়র কোচ মশিউর রহমান মিঠুকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার ও এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম। 

এছাড়া সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক সহঅধিনায়ক নাসিরুল ইসলাম নাসির। এছাড়া ক্রীড়া সংগঠক হিসেবে সদস্য হয়েছেন সামিরুল ইসলাম পলাশ। 

অন্যদিকে শিবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হয়েছেন বিশিষ্ট ফুটবলার সহযোগী অধ্যাপক মো. মাসুম বাবু বাঙ্গালী। এছাড়া শিবগঞ্জ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ফারুক হোসেন সদস্য হিসেবে রয়েছেন।

নাচোল উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক আব্দুর রশিদ মনোনীত হয়েছেন। এছাড়া সদস্য হিসেবে থাকছেন শিবপুর ম্যালাডাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ওমর ফারুক। 

অন্যদিকে স্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠক মোস্তফা হাসান বকুলকে গোমস্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়েছে। সদস্য হয়েছেন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক আজিজুর রহমান আজু।

ভোলাহাট ক্রীড়া সংস্থার সদস্য সচিব হয়েছেন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মিজানুর রহমান। সদস্য হিসেবে থাকছেন শরীর চর্চা শিক্ষক রাকিবুল ইসলাম। 

এই পাঁচ উপজেলার ক্রীড়া সংস্থায় পদাধিকার বলে সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে সদস্য হিসেবে রাখা হয়েছে।  

অনুমোদিত এই অ্যাডহক কমিটিগুলোকে ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে বলেও পত্রে উল্লেখ করা হয়েছে।