বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
June 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

রাজশাহী বিভাগে আম বিপণনে নতুন সিদ্ধান্ত : ৪০ কেজিতে মণ, কেজিতে ৩ টাকা কমিশন নির্ধারণ

Published: June 09, 2026 at 02:43 PM
রাজশাহী বিভাগে আম বিপণনে নতুন সিদ্ধান্ত : ৪০ কেজিতে মণ, কেজিতে ৩ টাকা কমিশন নির্ধারণ

রাজশাহী বিভাগে আম বিপণন ও বাজারজাতকরণ ব্যবস্থাপনা আরো সুশৃঙ্খল করতে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই সভায় আম ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক, আম ব্যবসায়ী, আড়তদার, ইজারাদার, কৃষি বিভাগ, প্রশাসনসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী সভায় উপস্থিত ছিলেন। 

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।

সভায় সিদ্ধান্ত হয় যে, আম ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ৪০ কেজিকে এক মণ হিসেবে গণ্য করা হবে। এছাড়া আম বিক্রয়ের ক্ষেত্রে প্রতি কেজিতে ৩ টাকা কমিশন পাবেন আড়তদার। 

সভা সূত্রে জানা গেছে, সকল পক্ষের সমর্থনেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

সভায় আমের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং আম বাণিজ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধান নিয়েও আলোচনা করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী বিভাগের আমবাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং কৃষক, ব্যবসায়ী ও ক্রেতা সবাই উপকৃত হবেন।