সোমবার ০৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 08, 2026
June 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

দেবীনগরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু

Published: June 08, 2026 at 02:45 PM
দেবীনগরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে সাবিকুন্নাহার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে এঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই গ্রামের মো. ইসাহাক আলীর মেয়ে।

সদর থানার এসআই গৌরাঙ্গ মোহন রায় ও মারা যাওয়া শিশুর চাচা জিয়ারুল জানান, সোমবার দুপুরে খাওয়া-দাওয়া করে ঘরে খাটের ওপর পা ঝুলিয়ে শুয়ে মোবাইল দেখছিল শিশু সাবিকুন্নাহার। এসময় তাকে সাপে কামড় দেয়। এসময় তার চিৎকারে পরিবারে লোকেরা ছুটে এসে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। 

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও ডা. মাহবুব হাসান বলেন- শিশু রোগীটিকে বিকেল ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসে এবং সাথে সাথে তাকে অ্যান্টি ¯েœক ভেনম স্টার্ট করা হয়। কিন্তু সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।