বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
June 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ রেড ক্রিসেন্টের

Published: June 04, 2026 at 02:38 PM
পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ রেড ক্রিসেন্টের

চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরমে পথচারীদের মধ্যে পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট। ১০ দিনব্যাপী শহরজুড়ে এই কার্যক্রম চলবে। 

বৃহস্পতিবার এই কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ।

বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেট, শহীদ সাটু হল মার্কেট, শান্তিমোড়, বিশ্বরোড এলাকায় এসব বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন- জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য মানিক রায়হান, মেহেদি হাসান, আইরিন পারভীন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রচণ্ড  গরমের কারণে সাধারণ মানুষ, পথচারী, ট্রাফিক বিভাগ, রিকশাভ্যান শ্রমিক, অটোচালকদের কষ্টের কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে অন দ্য রোডে কাজ করা বিশেষ করে ট্রাফিক, পথচারী ও বিক্রেতাগণের মাঝে ছাতা ও হাতপাখা বিতরণ করা হচ্ছে। আমরা আগামীতে রেড ক্রিসেন্টের কাছ থেকে আরো বিভিন্ন সহায়তা নিয়ে মানুষের মাঝে বিতরণ করব। 

বিতরণ কার্যক্রমে রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। তীব্র তাপদাহ চলাকানীন এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।