মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
May 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

সদর উপজেলায় দুস্থ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী ঈদ উপহারের অর্থ বিতরণ

Published: May 27, 2026 at 10:45 AM
সদর উপজেলায় দুস্থ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী ঈদ উপহারের অর্থ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর তহবিল থেকে মানবিক সহায়তার অংশ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের অনুকুলে পাওয়া ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ১ হাজার করে এই টাকা প্রদান করা হয়। বুধবার (২৭ মে) বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ও ফুলকুড়ি মহিলা মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে এই টাকা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসময় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম তাদের জীবনে সাময়িক হলেও স্বস্তি নিয়ে আসে। প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগ এবং জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপির আন্তরিক প্রচেষ্টায় এই সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা থেকে ফেরার পথে টাঙ্গাইলে যানজটে আটকে পড়ায় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি মুঠোফোনের মাধ্যমে উপকারভোগীদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সহমর্মিতা প্রকাশ করেন।

নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক ও সাবেক জেলা আমীর অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, সাবেক এমপি লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান এবং পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ অন্যরা।