রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ঝিলিমে দরিদ্রদের মধ্যে স্ল্যাব ল্যাট্রিন সুবিধার উদ্বোধন

Published: May 18, 2026 at 02:09 PM
ঝিলিমে দরিদ্রদের  মধ্যে স্ল্যাব ল্যাট্রিন  সুবিধার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জলাহার রায়পাড়ায় হতদরিদ্র ৮২ পরিবারকে স্বাস্থ্যসম্মত স্ল্যাব ল্যাট্রিন এবং সুপেয় পানিসুবিধার উদ্বোধন করা হয়েছে| 

সোমবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-চাঁপাইনবাবগঞ্জ এপি’র উদ্যোগে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়| 

অনুষ্ঠানে জানানো হয়, এ প্রকল্পের আওতায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থা করা হচ্ছে| এর অংশ হিসেবে জলাহার রায়পাড়ার ৮২টি পরিবার স্ল্যাব ল্যাট্রিনের সুবিধা পাচ্ছে| এছাড়াও এলাকার বেশ কয়েকটি পরিবারকে সুপেয় পানির সুবিধার আওতায় আনা হয়েছে| 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা, প্রোগ্রাম অফিসার লিন্ডা রিছিল, ফেসিলিটেটর মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী জন পলাস হাসদা, ইউপি সদস্য আশরাফ আলী এবং হালিমা বেগমসহ অন্যরা|

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মধ্যে স্ল্যাব ল্যাট্রিনের উপকরণ ও স্বাস্থ্যসম্মতভাবে হাত ধায়া উপকরণ বিতরণ এবং সুপেয় পানি সুবিধার উদ্বোধন করা হয়|

উল্লেখ্য, এ কার্যক্রমের আওতায় ঝিলিম ইউনিয়নে ৮২টি এবং গোবরাতলা ইউনিয়নে ৬২টি পরিবার স্ল্যাব ল্যাট্রিনের সুবিধা পাবে| এছাড়াও ৪০টি পরিবারকে সুপেয় পানির সুবিধার আওতায় আনা হবে|