রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

৫৩ বিজিবির পৃথক অভিযান : সীমান্ত এলাকায় জব্দ ১৪টি ভারতীয় গরুসহ মদ

Published: May 18, 2026 at 02:07 PM
৫৩ বিজিবির পৃথক অভিযান : সীমান্ত এলাকায় জব্দ ১৪টি  ভারতীয় গরুসহ মদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক মাদক, গরু চোরালান প্রতিরোধে ৬টি অভিযান চালিয়েছে ৫৩ বিজিবি| গত রবিবার দিবাগত রাত ১টা হতে সোমবার সকাল সাড়ে ৭টি পর্যন্ত এই অভিযান চালানো হয়| অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ ও ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়| 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ৫৩ বিজিবি| 

বিজিবি আরো জানায়, মনোহরপুর বিওপির টহল দল জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম হতে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে| অন্যদিকে মাসুদপুর বিওপির বিজিবি সদস্যরা পাঁকা ইউনিয়নের নিশিপাড়া গ্রাম হতে ১টি, জহুরপুর বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খলিফারচর এলাকা হতে ৩টি, বাখেরআলী বিওপি একই ইউনিয়নের সোনাদিয়াচর এলাকা হতে ৪টি, ফরিদপুর বিওপি শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নের কদমতলীচর এলাকা হতে ৪টি এবং মনাকষা বিওপি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কদমতলা এলাকা হতে ২টিসহ ১৪টি ভারতীয় গরু জব্দ করে| জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে| 

বিজিবি আরো জানায়, চলতি মে মাসে ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ৩৩টি ভারতীয় গরু এবং ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে|  

৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এসব ঘটনা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যে কোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে| আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ| এ লক্ষে সীমান্তের দুর্গম এলাকায় ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে|