সোমবার ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 18, 2026
May 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হচ্ছে ১৯ থেকে ২১ মে

Published: May 17, 2026 at 02:13 PM
চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হচ্ছে ১৯ থেকে ২১ মে

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে ভূমি মেলা-২০২৬ আয়োজন করা হয়েছে| এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বিকেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়|

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, বাংলাদেশ সরকার আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি মেলার আয়োজন করেছে| এর অংশ হিসেবে জেলাপর্যায়ের মেলা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত হবে|

তিনি আরো জানান, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো— জনগণের দোরগোড়ায় ভূমি সেবাসমূহ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করা| অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচার, অনলাইনে খতিয়ান সংগ্রহ, মৌজা ম্যাপ সরবরাহ, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি সেবা স্টল, ছাত্রদের জন্য কুইজ প্রতিযোগিতা, সেবাপ্রার্থীদের অভিযোগ গ্রহণ, রেকর্ড ও সমাধানের ব্যবস্থা, সার্বক্ষণিক সেবাবুথে কর্মকর্তার উপস্থিতি, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট ও বুকলেট বিতরণ, বেসরকারি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের বুথে ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান বিষয়ে পরামর্শ প্রদান করা হবে| এছাড়াও ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে বিভিন্ন তথ্যচিত্র ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে|

জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন, এই ভূমি মেলা উপজেলা পর্যায়ে সকল শ্রেণী-পেশার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ডিজিটাল ভূমি ব্যবস্থা গড়ার লক্ষে ভূমি সেবার ¯^চ্ছতা ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে| তিনি সবাইকে ভূমি মেলায় উপস্থিত থেকে সেবা গ্রহণ এবং ভূমি বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান|

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯^) ফয়সাল রায়হান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ|