রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
May 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা : রাব্বি ও সোহেলসহ তিনজন ঢাকায় গ্রেপ্তার

Published: May 16, 2026 at 02:47 PM
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা : রাব্বি ও সোহেলসহ তিনজন ঢাকায় গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকতৃরা হলেন— জেলাশহরের ফকিরপাড়ার মৃত শহিদের ছেলে মো. রাব্বি (২৬), একই মহল্লার মৃত মনিরুল ইসলাম মনিরের ছেলে মো. সোহেল ওরফে জিনজিরা (৩০) ও প্রফেসরপাড়ার সুমনের ছেলে মো. সুমিত ওরফে আলিফ (২৪)। গত শুক্রবার বিকেলে ঢাকার শাহবাগ থানার মৎস্য ভবন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন এই তথ্য জানিয়েছেন। 

তিনি আরো জানান, দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকার শাহবাগ থানার মৎস্য ভবন এলাকা থেকে শুক্রবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্য মতে, জেলার সদর উপজেলার বারঘরিয়া-গোয়ালবাড়ী রাস্তার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এসময় রাব্বির দেখানো মতে একটি লাল-সাদা রঙের শপিংব্যাগের ভেতর রক্ষিত অবস্থায় ২ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু (গানপাউডার) ও ১৫০ গ্রাম কথিত হেরোইন জব্দ করা হয়। 

এর আগে গত ৩১ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হোন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। ওই রাতেই সদর মডেল থানায় মো. রাব্বি ও সোহেলের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।