রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জের আহত মিথিলার পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Published: May 16, 2026 at 02:42 PM
চাঁপাইনবাবগঞ্জের আহত মিথিলার পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ জেলার কাবাডি খেলোয়াড় মিথিলার উন্নত চিকিৎসা ও আর্থিক সহায়তার জন্য হাত বাড়িয়ে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 

জানা যায়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর কাবাডি বাছাই পর্বে মাঠে নামার স্বপ্ন ছিল মিথিলার। কিন্তু খেলার মাঝেই গুরুতর আঘাতে থমকে যায় চাঁপাইনবাবগঞ্জের কিশোরী কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের পথচলা। চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও উদীয়মান কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুন সম্প্রতি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর কাবাডি ইভেন্টের বাছাই প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে পেটে গুরুতর আঘাত পান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় তাকে। 

বিষয়টি জানার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিথিলার খোঁজখবর নেন। গত শুক্রবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে মাকে নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে মিথিলার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আহত এই খেলোয়াড়কে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার সাহস ও অনুপ্রেরণা দেন। পাশাপাশি উন্নত চিকিৎসার ব্যয় বহনের জন্য মিথিলার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “দেশের তৃণমূল পর্যায়ের প্রতিভাবান ক্রীড়াবিদদের পাশে সরকার সবসময় রয়েছে। মিথিলার চিকিৎসা ও ভবিষ্যতের যে কোনো প্রয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহযোগিতা করবে।”

মিথিলার মা সেলিনা প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তার মেয়ের চিকিৎসা, পড়াশোনা ও খেলাধুলায় ফিরে আসার পথে নতুন সাহস জোগাবে।

উল্লেখ্য, তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সাড়া ফেলেছে। আর সেই আয়োজন থেকেই উঠে আসা মিথিলার মতো প্রতিভাদের পাশে সরকারের এই সহায়তাকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা।