রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
May 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৭ শিশু ভর্তি

Published: May 16, 2026 at 02:36 PM
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৭ শিশু ভর্তি


চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহভাজন ৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়ছে। তাদের মধ্যে ৫ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এবং ২ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগের দিন ১৯ জন শিশুকে ভর্তি করা হয়েছিল।

শনিবার সিভিল সার্জন অফিসের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো জানানো হয়, এর আগের দিন হাসপাতালে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ৪৪ জন, নতুন ভর্তি ৭ জন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪৯ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন শিশু রোগী ভর্তি আছে।

অন্যান্য উপজেলায় হাম সন্দেহভাজন কোনো শিশু ভর্তি নেই বলে সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩৪৫ জন হাম সন্দেহভাজন শিশু হাসপাতালে ভর্তি হয়। এ পর্যন্ত হাম সন্দেহভাজন ৭ জন শিশু মারা গেছে।