রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও গণগ্রন্থাগারে রচনা প্রতিযোগিতা

Published: May 16, 2026 at 02:30 PM
চাঁপাইনবাবগঞ্জে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও গণগ্রন্থাগারে রচনা প্রতিযোগিতা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটিতে গান, আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রানীহাটি সাধারণ পাঠাগার এই অনুষ্ঠানের আয়োজন করে। 

সকালে পাঠাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আদিনা ফজলুল হক সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান এবং মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. আহমেদ জহিরুল ইসলাম। 

পাঠাগারটির সহসভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন— সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল করিম ডেভিড, বাদরুল আনাম, আইনজীবী তহুরুল ইসলাম পিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহুরুল ইসলাম। 

বক্তারা বাংলা সাহিত্যের এই দুই দিকপালের সৃষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বইপাঠ, রচনা প্রতিযোগিতা ও পুস্তক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইপাঠ ও রচনা প্রতিযোগিতায় তিনটি গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষার্থী অংশ নেন। 

একই সঙ্গে গণগ্রন্থাগারে কবি নজরুলের রচিত বিভিন্ন বইয়ের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী পাঠক অংশ নেন এবং নজরুল সাহিত্য সম্পর্কে জানার সুযোগ পান।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ ও নজরুলচর্চা আরো বৃদ্ধি পাবে।