রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

Published: May 15, 2026 at 01:57 PM
শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

চাঁপাইনবাবগঞ্জে “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ১০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শেষ হয়েছে| 

শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়| প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী| অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ| সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হাসনেয়াতুন নেসা| বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক শামীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার, মো. আব্দুল মতিন, সঞ্চালনা করেন মো. আমিনুল হক আবির| আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়| 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই মেলার আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন| মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন| এছাড়া অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে মেধার লড়াইয়ে অংশগ্রহণ করেন কয়েকশ শিক্ষার্থী|