রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
May 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে অসহায় দুই নারীর পাশে ওয়েল ফেয়ার ক্লাব

Published: May 14, 2026 at 01:55 PM
চাঁপাইনবাবগঞ্জে অসহায় দুই নারীর পাশে ওয়েল ফেয়ার ক্লাব

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর এলাকার আলিশান ও মোমেনা দুই চাচাতো বোন। আত্মীয়-স্বজন বলতে কেউ নেই। নিত্যদিনই তাদের দুঃখ কষ্ট লেগেই থাকে। এমন অবস্থায় তাদের দুজনের জন্য বৃস্পতিবার (১৪ মে) বিকেলে  চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি, সেমাই ও অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ালো নারীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েল ফেয়ার ক্লাব।

তাদের বসবাস করা ঘর অর্ধেক পলিথিন আর অর্ধেক ভাঙাচোরা টিন দিয়ে তৈরি। ওয়েল ফেয়ার ক্লাবের পক্ষ থেকে ঘরের জন্য কিছু টিন কিনে দেয়ারও আশ্বাস দেয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।