রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
May 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

নতুন প্রজন্মকে বিজ্ঞানের শক্তি কাজে লাগাতে হবে : জেলা প্রশাসক

Published: May 14, 2026 at 01:33 PM
নতুন প্রজন্মকে বিজ্ঞানের শক্তি কাজে লাগাতে হবে : জেলা প্রশাসক

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ| একইসঙ্গে ১০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে|

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের চাঁপাইনবাবগঞ্জ মঞ্চের পাশে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী| 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্মার্ট ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানের শক্তি কাজে লাগাতে হবে|” তিনি বলেন— “এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও যৌক্তিক চিন্তার বিকাশ ঘটাবে|”

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার, মো. আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন| সঞ্চালনা করেন মো. আমিনুল হক আবির|

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই মেলার আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন| মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করছেন| এছাড়া অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে মেধার লড়াইয়ে নেমেছেন কয়েকশ শিক্ষার্থী|

এদিন বিকেলে বিজ্ঞান বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়| সেমিনারে বিশেষজ্ঞরা উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞানের ভূমিকা নিয়ে আলোচনা করেন| 

বিজ্ঞান মেলাটি পরিদর্শনের জন্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে| আজ শুক্রবার এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে|