রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

অবৈধভাবে মাটি উত্তোলন : যৌথ অভিযানে ট্রাক্টর জব্দ জরিমানা

Published: May 14, 2026 at 01:30 PM
অবৈধভাবে মাটি উত্তোলন : যৌথ অভিযানে  ট্রাক্টর জব্দ  জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা প্রশাসন এবং সদর মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে|

গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়| অভিযানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ঘটনাস্থল থেকে দুটি মাটিভর্তি ট্রাক্টর জব্দ করা হয়| এঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আতাহির গ্রামের মো. রবু মন্ডলের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৭)কে ঘটনাস্থল থেকে আটক করা হয়| পরে মোবাইল কোর্টে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়| 

মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ| 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|

এদিকে বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ উপজেলার হায়াত মোড়ে অবৈধ করাত-কলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ| সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়|

করাত-কল বিধিমালা-২০১২ লঙ্ঘন করে লাইসেন্স ছাড়াই করাত-কল পরিচালনার প্রমাণ পান মোবাইল কোর্ট| আইন অমান্য করে করাত-কল পরিচালনার দায়ে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের ওমর আলীর ছেলে কামরুলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়| 

এ অভিযানে উপস্থিত ছিলেন— সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ বন বিভাগ ও প্রশাসনের অন্য কর্মকর্তারা|

বন বিভাগ সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদের সুরক্ষা এবং সরকারি বিধিমালা বাস্তবায়নে অবৈধ করাত-কলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে|