রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মাদরাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে দুই শিক্ষক আটক

Published: May 14, 2026 at 01:28 PM
মাদরাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে দুই শিক্ষক আটক

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদরাসায় ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ| আটক শিক্ষকদ্বয় হলেন— রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুধাই নন্দীপুকুর গ্রামের মো. সেরাজুল ইসলামের ছেলে মো. সাকির আলী (২৩), একই উপজেলার মহাদেবপুর গ্রামের মো. বদর আলীর ছেলে মো. নাহিদ আলী (২৬)| 

গত বুধবার সকালে জেলাশহরের ‘আল হিদায়াত হিফজুল কুরআন মডেল মাদরাসা’য় ঘটনাটি ঘটেছে|

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন|   

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিক্ষক সাকির আলী শিক্ষার্থীদের সামনেই শিশুটিকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করেন| একপর্যায়ে তিনি শিশুটির গলা চেপে ধরে শূন্যে তুলে মারধর করেন| 

ওসি বলেন— সিসিটিভি ফুটেজ বাদী সংগ্রহ করেছেন| নির্যাতনের শিকার শিশুটির মামা মো. মোখলেসুর রহমান (৪৫) বাদী হয়ে বুধবার রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন| এ ঘটনায় ওই দুই শিক্ষককে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে|