ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর কালো গাউন পরে কলকাতা হাইকোর্টে হাজির হয়ে ভোট পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলায় নিজেই সওয়াল করেছেন| বৃহস্পতিবার সকালে আদালতে তাঁর উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ˆতরি হয়, ভিড় জমে যায় সমর্থক ও উৎসুক জনতার| ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও ইন্ডিয়া টুডে জানায়, বেলা ১১টার কিছু আগে তিনি হঠাৎ হাইকোর্ট চত্বরে পৌঁছান| প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে ভোট পরবর্তী অশান্তির মামলার শুনানিতে অংশ নেন তিনি| আইনজীবী হিসেবে এটি ছিল তাঁর প্রথম সরাসরি আদালতে সওয়াল করার ঘটনা, এমনটাই আদালতকে জানান তিনি| ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, পশ্চিমবঙ্গে ভোটের পর বিভিন্ন জেলায় সহিংসতা, সংঘর্ষ ও অস্থিরতার অভিযোগ নিয়ে একাধিক মামলা চলছে| সেই ধারাবাহিকতায় একটি মামলায় নিজে আইনজীবী হিসেবে অংশ নিয়ে সরাসরি যুক্তিতর্ক উপস্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়| আদালত চত্বরে তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়| আদালতে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন| তিনি বলেন, “ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না| প্রতিদিন ধর্ষণের হুমকি ও হামলার অভিযোগ আসছে|” তিনি আরও অভিযোগ করেন, পুলিশ অনেক ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না এবং সাধারণ মানুষের নিরাপত্তা সংকটে পড়ছে| তিনি আদালতের উদ্দেশে বলেন, “পশ্চিমবঙ্গ কোনো বুলডোজার রাজ্য নয়| সত্য ও ন্যায়বিচারের জন্য আমি লড়াই চালিয়ে যাব|” পাশাপাশি তিনি ১৯৮৫ সাল থেকে আইনজীবী হিসেবে নিবন্ধনের বিষয়টিও আদালতে উল্লেখ করেন| তৃণমূল কংগ্রেস এক টুইট বার্তায় মমতার এই পদক্ষেপকে সাহসী বলে উল্লেখ করে জানায়, তিনি সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন| অন্যদিকে বিজেপি এই ঘটনাকে রাজনৈতিকভাবে দেখছে এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে| বিশ্লেষকদের মতে, আদালতে মমতার সরাসরি উপস্থিতি পশ্চিমবঙ্গের চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরও দৃশ্যমান করেছে| ভোট পরবর্তী সহিংসতা নিয়ে দায় ও পাল্টা দায়ের রাজনৈতিক বিতর্কও নতুন করে আলোচনায় এসেছে|
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
Printed on: September 20, 2026
May 14, 2026
আন্তর্জাতিক
আইনজীবীর কালো গাউনে হাইকোর্টে মমতা
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026