বুধবার ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বই আলোচনা : আগামী দিনের পথ চলার পাথেয় শিক্ষার্থীদের সচেতন করতে প্রতি মাসে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন পুলিশ সুপার গোমস্তাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা : রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী :মাঠে ছিল বিএনপি মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে পানি সংকট মোকাবেলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের প্রাথমিকে শিক্ষক বদলি ও পদায়নে চার স্তরের কমিটি গঠন আইসিসির মাস সেরা খেলোয়াড় মনোনীত হলেন মুশফিক
Printed on: June 24, 2026
May 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে অটিজম আক্রান্ত ১০৮৬ জন

Published: May 13, 2026 at 02:05 PM
চাঁপাইনবাবগঞ্জে অটিজম আক্রান্ত ১০৮৬ জন

‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়-প্রতিটি জীবন মূল্যবান’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়|

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| আলোচনায় অংশ নেন— জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শরিয়তুল্লাহ, সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা ও ¯^াস্থ্য বিষয়ক কর্মকর্তা শামশুন নাহার, সুইড বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ¤ি^য়া খাতুন মিলি, ডিপিওডির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, অ্যাঞ্জেল গার্ডেনের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলামসহ অন্যরা| 

সভায় জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী তার বক্তব্যে জানান, ১২ রকমের প্রতিবন্ধিতা রয়েছে| তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১ হাজার ৮৬ জনকে অটিজম হিসেবে শনাক্ত করা হয়েছে| এসময় তিনি বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের কথা তুলে ধরে বলেন— আমাদের সমাজে অনেক প্রতিভাবান প্রতিবন্ধী আছেন, যারা সুযোগ পেলে ভালো কিছু করতে পারেন| তাদেরকে সেই সুযোগটা করে দিতে হবে| 

প্রতিবন্ধিতা বা অটিজম হওয়ার পেছনের কারণগুলো বলতে গিয়ে জেলা প্রশাসক স্মার্টফোনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান|