বুধবার ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বই আলোচনা : আগামী দিনের পথ চলার পাথেয় শিক্ষার্থীদের সচেতন করতে প্রতি মাসে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন পুলিশ সুপার গোমস্তাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা : রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী :মাঠে ছিল বিএনপি মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে পানি সংকট মোকাবেলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের প্রাথমিকে শিক্ষক বদলি ও পদায়নে চার স্তরের কমিটি গঠন আইসিসির মাস সেরা খেলোয়াড় মনোনীত হলেন মুশফিক
Printed on: June 24, 2026
May 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে ‘ডিসি অফিস ঘেরাও’ কর্মসূচি

Published: May 13, 2026 at 02:04 PM
মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে ‘ডিসি অফিস ঘেরাও’ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে ‘ডিসি অফিস ঘেরাও’ কর্মসূচি পালন করেছে ‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’| বুধবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়| 

কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন— অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, অ্যাডভোকেট মাসির আলী, ব্যবসায়ী রাইহানুল ইসলাম লুনা, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল মতিন, জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির সভাপতি মনিরুল ইসলাম, জেলা সিএনজি বিষয়ক সমিতির সভাপতি আসগর আলীসহ অন্যরা|

বক্তারা বলেন— সড়ক ও জনপথ বিভাগ এই সেতু ইজারা দেয়ার জন্য যে দরপত্র আহ্বান করেছে আগামী ১৮ মে তা দাখিল করা হবে| আমরা এই দরপত্র দাখিল না করতে অনুরোধ জানাচ্ছি| তা না হলে ওই দিন সড়ক জনপথ বিভাগের কার্যালয় ঘেরাও করা হবে এবং আগামীতে বৃহত্তর কর্মসূচিও আসতে পারে| 

বক্তারা টোলমুক্ত করার দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান|